আমাদের পরিচিতি

নেপচুন ট্রাভেল ইন্টারন্যাশনাল

আমাদের পরিচিতি

নেপচুন ট্রাভেল ইন্টারন্যাশনাল চট্টগ্রামে একটি নির্ভরযোগ্য ও বিশ্বস্ত সরকার অনুমোদিত ট্রাভেল এজেন্ট । এই প্রতিষ্ঠান ট্রাভেল জগতে দীর্ঘ সময় ধরে হজ্ব ও ওমরাহ, এয়ার টিকেটিং, ভিসা প্রসেসিং, ম্যানপাওয়ার ও রিক্রুটিং সার্ভিস প্রদান করে আসছে । বিগত সময়ের গৌরবোজ্জল পথচলা ও আমাদের সম্মানিত গ্রাহকদের অনুপ্রেরণা আমাদের সবসময় উত্তম সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ করে তুলে । শুরু থেকে এই পর্যন্ত ধারাবাহিকভাবে আমরা আমাদের সেবার মান বৃদ্ধি, সেবাসমূহকে সাশ্রয়ী করে গড়ে তোলা সহ নানাবিধ সুযোগ-সুবিধা প্রদানের লক্ষ্যে নিয়মিত কাজ করে যাচ্ছি । বিভিন্ন প্যাকেজে হজ্ব ও ওমরাহ, ডোমেস্টিক ও ইন্টারন্যাশনাল এয়ার টিকেটিং সার্ভিস, হোটেল বুকিং, ভিসা প্রসেসিং ও রিক্রুটিং সহ আমাদের সকল সেবা গ্রাহকদের কাছে দ্রুততার সহিত প্রদানের লক্ষ্যে আমাদের রয়েছে দক্ষ ও অভিজ্ঞ ম্যানেজমেন্ট টীম । মান সম্মত সেবা প্রদানের লক্ষ্যে ট্রাভেল জগতে আমাদের সৃদুঢ় অবস্থান আপনার আস্থার জায়গা হতে পারে । হজ্ব ও ওমরাহ কাফেলা ব্যবস্থাপনা ও পরিচালনায় রয়েছে “নূর-আইনি ট্যুরস্ এন্ড ট্রাভেলস্” এটি মূলত নেপচুন ট্রাভেল ইন্টারন্যাশনাল এর অঙ্গ প্রতিষ্ঠান 

আস্সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ

সমস্ত প্রশংসা আল্লাহ তা’য়ালার জন্য যিনি হজ্বের মত এক মহান ইবাদতকে বান্দার জন্য ফরজ করেছেন । দরূদ ও সালাম প্রিয় নবীর কদমে, যিনি হজ্বের বিধি-বিধান পরিপূর্ণভাবে উম্মতদের শিক্ষা দিয়েছেন । হজ্ব কাফেলার মাধ্যমে ব্যবসায়িক ফায়দা হাসিল নয় বরং এই কার্যক্রম পরিচালনা করার প্রধান উদ্দেশ্য হল আল্লাহর মেহমানদের সেবা করা । আলহামদুলিল্লাহ, বিগত ৩৬ বছর হজ্ব ও ওমরাহ প্যাকেজ পরিচালনা করতে গিয়ে হাজী সাহেবান এবং বাংলাদেশ ও সৌদি সরকারের কোন বিভাগ হতে এ পর্যন্ত কোন ধরণের অভিযোগের সম্মুখীন হইনি । আমাদের হজ্ব ও ওমরাহ কার্যক্রম পরিচালনায় সুদক্ষ গাইডের পাশাপাশি বাংলাদেশের প্রখ্যাত আলেম-ওলামাগণ উপস্থিত থাকেন । এছাড়াও প্রতিবছর হাজী সাহেবানদের সুবিধার্ধে আমরা হজ্ব প্রশিক্ষণ কর্মশালার ব্যবস্থা করে থাকি । “নেপচুন ট্রাভেল ইন্টারন্যাশনাল” কর্তৃপক্ষ বছরের যে কোন সময় ওমরাহ, জিয়ারতে মদিনা, আজমির শরীফ ভ্রমণ, বিমান টিকেটিং অত্যন্ত দক্ষতা ও সফলতার সাথে পরিচালনা করে আসছে ।

সম্মানিত হাজী সাহেবান, আপনাদের মনে রাখতে হবে হজ্ব অত্যন্ত ধৈর্য্যের ইবাদত । হজ্বের নিয়ত করার পর থেকে আপনাকে প্রতিনিয়িত ধৈর্য্যের পরীক্ষা দিতে হবে । আমরা আপনাদের হজ্বের সফর সহজ ও আরামদায়ক করার সর্বাত্মক চেষ্টা করব, ইনশাআল্লাহ। তবে আপনাদের ধৈর্য্যশীল পেলে আমাদের কাজ আরো গতিশীল হবে । হজ্ব পালনের সিদ্ধান্ত নেওয়ার সময় অবশ্যই বুঝে-শুনে সিদ্ধান্ত নিতে হবে । বর্তমানে দেশে বহু বৈধ- অবৈধ হজ্ব কাফেলা হজ্বের কাজ করছে । অদক্ষ ও এক শ্রেণীর লোভী মানুষ কম খরচে উন্নত সেবার প্রতিশ্রুতি দিয়ে হজ্বে নিয়ে যাচ্ছে । কম খরচে কতটা উন্নতমানের সেবা দেয়া যায় সেটা আপনারাই ভেবে দেখুন । জীবনে একবার হজ্ব ফরজ । তাই কম খরচের ধোঁকায় পড়ে আপনার মূল্যবান হজ্ব করার সিদ্ধান্ত নেয়াই বুদ্ধিমান হজ্ব যাত্রীর কাজ বলে আমি মনে করি না । প্রিয় হজ্ব যাত্রীবৃন্দ আমি সার্বক্ষণিক হজ্ব সফরে আপনাদের পাশে আছি এবং থাকবো, ইনশাআল্লাহ । পাশাপাশি আপনাদের সহযোগিতা পেলে এবার পূর্বের চেয়েও আরও ভাল সেবা দিতে সক্ষম হব, ইনশাআল্লাহ । পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য, আনন্দময় ও সহজ হজ্ব সফর এবং মকবুল হজ্বের জন্য মহান আল্লাহর দরবারে ফরিয়াদ জানাচ্ছি ।